নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে এক অস্ত্র ব্যবসায়ী আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।
এর আগে গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আহমদ কবির দেবহাটার জগন্নাথপুর গ্রামস্ত কুলপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক অস্ত্র ব্যবসায়ীর নাম আসাদুল গাজী (৩২), সে দেবহাটা থানার কলাবাড়ি গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।
প্রেস ব্রিফিংয়ের সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানাধীন জগন্নাথপুর গ্রামস্ত কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। কুলপুকুর মোড়স্থ সাতক্ষীরা- শ্যামনগরগামী পাঁকা রাস্তার উপর হতে আসামী মোঃ আসাদুল গাজীকে গ্রেফতার করে তার দেহ তল্লাশী করে তার ডানহাতে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করে। তার পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের ডান পকেটের ভিতর হতে সাদা কসটেপ দ্বারা মোড়ানো দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের এক টি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে। এছাড়া আসাদুলের পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের বাম পকেটের ভিতর হতে দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের একটি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
